বিজ্ঞাপনের শর্ত

স্পনসরদের জন্য নিয়ম

স্পনসর হিসেবে বিজ্ঞাপন দিতে আবেদন করলে এই নিয়মগুলো মানা হবে বলে ধরা হয়। জায়গা, মাপ আর কীভাবে আবেদন করবেন তা বিজ্ঞাপন দিন পাতায়।

আবেদন ও অনুমোদন

  • আবেদনে জায়গা, স্টেশন, সময় ও তারিখ বেছে নিতে হয়; দাম সাথে সাথে দেখানো হয়।
  • পেমেন্টের পর অ্যাডমিন বিজ্ঞাপন দেখে চালু করেন। আমরা কোনো কারণ দেখিয়ে বা না দেখিয়ে আবেদন বাতিল করতে, বিজ্ঞাপন বিরতিতে রাখতে বা বন্ধ করতে পারি।
  • আবেদনের পর আপনার জন্য একটা গোপন লিংক তৈরি হয়, যেটা দিয়ে অ্যাকাউন্ট ছাড়াই নিজের বিজ্ঞাপন আর হিসাব দেখা যায়। লিংকটা গোপন রাখার দায় আপনার।

ছবি ও বিষয়বস্তু

  • JPG, PNG বা WebP; ২০০ KB-এর মধ্যে; নড়াচড়া (GIF বা ভিডিও) বা শব্দ নয়।
  • প্রতিটা বিজ্ঞাপনে "স্পনসর" লেখা থাকবে।
  • বিজ্ঞাপনের লেখা, ছবি আর দাবির সত্যতা ও বৈধতার দায় বিজ্ঞাপনদাতার। অন্যের কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করা যাবে না।

যা গ্রহণ করা হয় না

  • বিভ্রান্তিকর বা মিথ্যা দাবির বিজ্ঞাপন।
  • জুয়া, ধূমপান ও প্রাপ্তবয়স্কদের বিজ্ঞাপন।
  • মেট্রোরেল বা কোনো সরকারি সংস্থার লোগো বা নাম ব্যবহার করে তাদের পক্ষ থেকে দেওয়া বলে মনে হয় এমন বিজ্ঞাপন।
  • আইনবিরোধী যেকোনো পণ্য বা সেবা।

পেমেন্ট

পেমেন্ট নেওয়া হয় bKash দিয়ে। বর্তমানে অনেক সময় আপনি নির্দিষ্ট bKash নম্বরে টাকা পাঠিয়ে লেনদেন আইডি (TrxID) জমা দেন, আর অ্যাডমিন মিলিয়ে দেখেন। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে অনুমোদনে দেরি হতে পারে।

হিসাব ও গোপনীয়তা

আপনার পাতায় দিন, ঘণ্টা আর স্টেশন ধরে দেখা ও ক্লিকের মোট সংখ্যা দেখানো হয়। যাত্রীদের নাম, অবস্থান বা ফোন নম্বর স্পনসরকে দেওয়া হয় না। আপনার দেওয়া ব্যবসার তথ্য (নাম, ফোন, ইমেইল) শুধু আবেদন সামলাতে ও আপনার সাথে যোগাযোগে ব্যবহার হয়; বিস্তারিত গোপনীয়তা নীতিতে।

এই পাতা নিয়ে প্রশ্ন বা অনুরোধ থাকলে github.com/mdnhs পাতায় জানান।

সর্বশেষ হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

সময়সূচি: Rapid Pass ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ। ট্রেনের অবস্থান আসল জিপিএস নয়, সময়সূচি থেকে হিসাব করা অনুমান — বাস্তবে কয়েক মিনিট আগে-পরে হতে পারে। মানচিত্র © OpenStreetMap contributors, © CARTO। ওয়েবফন্ট: lipighor.com