এটা অনানুষ্ঠানিক সাইট
মেট্রো কই একজন ব্যক্তির তৈরি বেসরকারি সাইট। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), মেট্রো রেল কর্তৃপক্ষ বা কোনো সরকারি সংস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই। মেট্রোরেলের নাম ও লোগো তাদের; এখানে শুধু তথ্য দেওয়ার জন্য নামটা উল্লেখ করা হয়।
সময়সূচি
- সময়সূচির সূত্র Rapid Pass ও lipighor.com।
- হঠাৎ সময় বদল, ছুটি, যান্ত্রিক সমস্যা বা বিঘ্ন এখানে সাথে সাথে নাও আসতে পারে। জরুরি বিজ্ঞপ্তি থাকলে পাতার ওপরে নোটিশ দেখানো হয়।
ট্রেনের অবস্থান
ম্যাপ ও "লাইভ" পাতায় ট্রেনের অবস্থান সময়সূচি থেকে হিসাব করা অনুমান। এটা ট্রেনের জিপিএস থেকে আসা আসল অবস্থান নয়। তাই ট্রেন দেরিতে চললে, বাতিল হলে বা আটকে থাকলে এখানে সেটা দেখাবে না।
ভাড়া
ভাড়ার তালিকা আর ছাড়ের হার আমাদের হাতে রাখা তথ্য থেকে আসে, যেটা বদলে যেতে পারে। র্যাপিড পাস ব্যালেন্সে কত যাত্রা হবে সেটাও আনুমানিক হিসাব। আসল ভাড়া স্টেশনের কাউন্টার বা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী চূড়ান্ত।
ম্যাপ ও অবস্থান
ম্যাপ ওপেনস্ট্রিটম্যাপ ও কার্টোর ডেটায় আঁকা, নিখুঁত হওয়ার নিশ্চয়তা নেই। "কাছের স্টেশন" দেখানোর জন্য আপনার অবস্থান লাগলে ব্রাউজার অনুমতি চায়; সেটা আপনার ডিভাইসেই ব্যবহার হয়। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
সিদ্ধান্তের দায়
যাত্রার আগে স্টেশনের ঘোষণা আর কর্তৃপক্ষের তথ্য মিলিয়ে নিন। এই সাইটের তথ্যের ওপর ভরসা করে ট্রেন ধরতে না পারা বা অন্য কোনো ক্ষতির জন্য আমরা দায়ী নই। বিস্তারিত ব্যবহারের শর্তাবলিতে।
এই পাতা নিয়ে প্রশ্ন বা অনুরোধ থাকলে github.com/mdnhs পাতায় জানান।
সর্বশেষ হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬
সময়সূচি: Rapid Pass ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ। ট্রেনের অবস্থান আসল জিপিএস নয়, সময়সূচি থেকে হিসাব করা অনুমান — বাস্তবে কয়েক মিনিট আগে-পরে হতে পারে। মানচিত্র © OpenStreetMap contributors, © CARTO। ওয়েবফন্ট: lipighor.com