গোপনীয়তা নীতি

কোন তথ্য রাখা হয়, কেন, আর কীভাবে মুছবেন

সময়সূচি, ভাড়া আর ম্যাপ দেখতে লগইন লাগে না। শুধু "মেট্রো দৌড়" খেলার লিডারবোর্ড আর আপনার থিম ও কয়েন অন্য ডিভাইসে ফিরে পাওয়ার জন্য গুগল বা ফেসবুক দিয়ে লগইন করা যায়।

কোন তথ্য রাখা হয়

  • গুগল বা ফেসবুক থেকে পাওয়া নাম, ইমেইল (ফেসবুকে না থাকলে নেই) আর প্রোফাইল ছবির লিংক।
  • আপনার দেওয়া ডাকনাম, খেলার স্কোর, কয়েন, কেনা ও বাছা থিম।
  • লগইন চালু রাখতে একটা সেশন কুকি; ব্রাউজারে জমা থাকা বাকি তথ্যের তালিকা কুকি পাতায়।
  • সাইটের ব্যবহারের অজ্ঞাতনামা মোট গণনা (দিন, ঘণ্টা ও স্টেশন ধরে); এতে কোনো ব্যক্তিকে চেনা যায় না।

কীভাবে ব্যবহার হয়

তথ্য শুধু লগইন চেনা, আপনার অগ্রগতি মনে রাখা আর লিডারবোর্ড চালানোর কাজে লাগে। লিডারবোর্ডে অন্যরা শুধু আপনার ডাকনাম আর স্কোর দেখে; ইমেইল বা ছবি কখনো দেখানো হয় না। তথ্য বিক্রি করা হয় না, বিজ্ঞাপনদাতাকেও দেওয়া হয় না। আপনার অবস্থান (যদি অনুমতি দেন) শুধু আপনার ডিভাইসে কাছের স্টেশন দেখাতে ব্যবহার হয়, আমাদের সার্ভারে পাঠানো হয় না।

তথ্য মুছে ফেলা

  • ফেসবুক: ফেসবুকের Settings → Apps and Websites থেকে মেট্রো কই সরালে আপনার অ্যাকাউন্ট আর খেলার সব তথ্য নিজে থেকেই মুছে যায়।
  • অন্য যেকোনো উপায়ে: নিচের ঠিকানায় জানালে আমরা আপনার অ্যাকাউন্ট ও খেলার তথ্য মুছে দেব।

এই পাতা নিয়ে প্রশ্ন বা অনুরোধ থাকলে github.com/mdnhs পাতায় জানান।

সর্বশেষ হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

সময়সূচি: Rapid Pass ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ। ট্রেনের অবস্থান আসল জিপিএস নয়, সময়সূচি থেকে হিসাব করা অনুমান — বাস্তবে কয়েক মিনিট আগে-পরে হতে পারে। মানচিত্র © OpenStreetMap contributors, © CARTO। ওয়েবফন্ট: lipighor.com