কুকি ও স্থানীয় সংরক্ষণ

ব্রাউজারে কী জমা থাকে

এই সাইট বিজ্ঞাপনের ট্র্যাকিং কুকি বা তৃতীয় পক্ষের অ্যানালিটিক্স ব্যবহার করে না। যা জমা হয় তা শুধু সাইট চালু রাখা আর আপনার পছন্দ মনে রাখার জন্য।

কুকি

  • লগইন সেশন কুকি: গুগল বা ফেসবুক দিয়ে লগইন করলে বসে, কয়েক দিন (সাধারণত ৭ দিন) থাকে, লগআউট করলে মুছে যায়। লগইন না করলে এটা বসে না।
  • অ্যাডমিন কুকি: শুধু অ্যাডমিন প্যানেলে ঢোকা অ্যাডমিনদের জন্য।
  • লগইনের সময় গুগল বা ফেসবুক নিজেদের পাতায় নিজেদের কুকি ব্যবহার করে; সেটা তাদের নীতির আওতায়।

ব্রাউজারের স্থানীয় সংরক্ষণ

আপনার ডিভাইসেই জমা থাকে, আমাদের সার্ভারে যায় না (লগইন টোকেন ছাড়া, যেটা লগইনের প্রমাণ হিসেবে সার্ভারে পাঠানো হয়):

  • ভাষা, থিম ও রঙের পছন্দ, প্রিয় স্টেশন, সাম্প্রতিক যাত্রা, ম্যাপের ধরন।
  • খেলার সেটিংস (শব্দ, গ্রাফিকসের মান), খেলার লগইন টোকেন, ডিভাইসে রাখা খেলার অগ্রগতি।
  • ডাউনলোড করা সময়সূচি ও থিমের কপি, যাতে ইন্টারনেট ছাড়াও কাজ চলে।

অফলাইনের জন্য ক্যাশ

সাইটটা অ্যাপের মতো ইনস্টল করা গেলে ব্রাউজারের ক্যাশে পাতা, সময়সূচির ডেটা আর সর্বশেষ দেখা কিছু ম্যাপের টাইল জমা থাকে, যাতে ইন্টারনেট দুর্বল হলেও চলে। অ্যাডমিন আর লগইনের অনুরোধ কখনো ক্যাশ হয় না।

ব্যবহারের গণনা

কোন স্টেশন কোন ঘণ্টায় কতবার দেখা হলো, এর মোট সংখ্যা রাখা হয়। এতে আপনার পরিচয়, ডিভাইস বা অবস্থান থাকে না। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।

নিয়ন্ত্রণ আপনার হাতে

ব্রাউজারের সেটিংস থেকে কুকি ও সাইটের ডেটা মুছে ফেলা বা আটকে দেওয়া যায়। তাহলে পছন্দগুলো আবার ডিফল্টে ফিরে যাবে আর লগইন চলে যাবে, তবে সময়সূচি, ভাড়া আর ম্যাপ দেখা চলবে।

এই পাতা নিয়ে প্রশ্ন বা অনুরোধ থাকলে github.com/mdnhs পাতায় জানান।

সর্বশেষ হালনাগাদ: ৪ নভেম্বর ২০২৬

সময়সূচি: Rapid Pass ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ। ট্রেনের অবস্থান আসল জিপিএস নয়, সময়সূচি থেকে হিসাব করা অনুমান — বাস্তবে কয়েক মিনিট আগে-পরে হতে পারে। মানচিত্র © OpenStreetMap contributors, © CARTO। ওয়েবফন্ট: lipighor.com